বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর টহলে মাদককারবারি আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার একাধিক স্থানে যৌথ বাহিনীর টহলে একাধিক মাদককারবারিকে আটক করা হয়েছে।   বুধবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ও কায়েমপুর এলাকার শিবু মার্কেট এলাকায় যৌথভাবে টহল পরিচালনা করা হয়।   টহল চলাকালে পৃথক স্থানে মাদক বিক্রির প্রস্তুতিকালে কয়েকজন মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে যৌথ বাহিনী।   আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।   যৌথ বাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলে নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর টহলে মাদককারবারি আটক

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের ফতুল্লার একাধিক স্থানে যৌথ বাহিনীর টহলে একাধিক মাদককারবারিকে আটক করা হয়েছে।   বুধবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ও কায়েমপুর এলাকার শিবু মার্কেট এলাকায় যৌথভাবে টহল পরিচালনা করা হয়।   টহল চলাকালে পৃথক স্থানে মাদক বিক্রির প্রস্তুতিকালে কয়েকজন মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে যৌথ বাহিনী।   আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।   যৌথ বাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলে নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ