বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূঁইয়ার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ওয়াসিম উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি তার দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব আসলামসহ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা। এর আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূঁইয়ার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ওয়াসিম উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি তার দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব আসলামসহ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা। এর আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ