বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৪: রিকশা প্রতীকের পক্ষে শনিবার জনসভা, যোগ দেবেন মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকায় অবস্থিত এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। জনসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আয়োজকরা জানান, স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এ বিষয়ে রিকশা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হুদা রনি গণমাধ্যমকে বলেন, “শনিবারের এই জনসভাকে ঘিরে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি জনসভাকে আরও শক্তিশালী করবে। জনগণের ব্যাপক উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৪: রিকশা প্রতীকের পক্ষে শনিবার জনসভা, যোগ দেবেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকায় অবস্থিত এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। জনসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আয়োজকরা জানান, স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এ বিষয়ে রিকশা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হুদা রনি গণমাধ্যমকে বলেন, “শনিবারের এই জনসভাকে ঘিরে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি জনসভাকে আরও শক্তিশালী করবে। জনগণের ব্যাপক উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ