বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন আবুল কাউছার আশা

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।   নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আবুল কাউছার আশাকে তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।   গত ৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।   নিয়োগপত্র অনুযায়ী, আবুল কাউছার আশা সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায়ও সহায়তা করবেন।   এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে তা বলবৎ থাকবে।   নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম আশা প্রকাশ করেন, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন আবুল কাউছার আশা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।   নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আবুল কাউছার আশাকে তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।   গত ৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।   নিয়োগপত্র অনুযায়ী, আবুল কাউছার আশা সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায়ও সহায়তা করবেন।   এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে তা বলবৎ থাকবে।   নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম আশা প্রকাশ করেন, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ