বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন আসিফ হাসান মাহমুদ মানু

নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটে টানা দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ হাসান মাহমুদ মানু। আসছে নির্বাচনে ১১ পদের মধ্যে সভাপতি পদে মানু ও সিনিয়র সহ সভাপতি পদে ফয়েজউদ্দিন লাভলুর বিপরীতে প্রতিদ্বন্দ্বি না থাকায় ১০ নভেম্বর দুইজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এখন সহ সভাপতি ও কার্যকরী সদস্য পদে ৮ জনের নির্বাচন হবে। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে প্রতি বছর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। এবারও সভাপতি পদে মানু মনোনয়ন পত্র সংগ্রহের পর বিপরীতে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে ২০২৩-২০২৪ বছরের জন্য তিনি সভাপতি হতে চলেছেন। এর আগে আসিফ হাসান মাহমুদ মানুর বাবা এ, এইচ মাহমুদ স্বাধীনতার পরে ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ সালে টানা দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। আসিফ হাসান মাহমুদ মানু রাজনীতিতে সম্পৃক্ত। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি দায়িত্বে আছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন আসিফ হাসান মাহমুদ মানু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২২

featured Image
নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটে টানা দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ হাসান মাহমুদ মানু। আসছে নির্বাচনে ১১ পদের মধ্যে সভাপতি পদে মানু ও সিনিয়র সহ সভাপতি পদে ফয়েজউদ্দিন লাভলুর বিপরীতে প্রতিদ্বন্দ্বি না থাকায় ১০ নভেম্বর দুইজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এখন সহ সভাপতি ও কার্যকরী সদস্য পদে ৮ জনের নির্বাচন হবে। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে প্রতি বছর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। এবারও সভাপতি পদে মানু মনোনয়ন পত্র সংগ্রহের পর বিপরীতে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে ২০২৩-২০২৪ বছরের জন্য তিনি সভাপতি হতে চলেছেন। এর আগে আসিফ হাসান মাহমুদ মানুর বাবা এ, এইচ মাহমুদ স্বাধীনতার পরে ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ সালে টানা দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। আসিফ হাসান মাহমুদ মানু রাজনীতিতে সম্পৃক্ত। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি দায়িত্বে আছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ