বি পি নিউজ ২৪

নির্বাচনে জয় পরাজয় মেনে নেয়ার আহ্বান জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের স্মরণ করছি, এবং আহতদের সুস্থতা কামনা করছি। সিইসি আরও বলেন, ভোটদান আমাদের নাগরিক দায়িত্ব। সবাই কেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদান করবেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। জয়-পরাজয়কে মেনে নেওয়া উচিত এবং কোনো সমস্যা দেখা দিলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানান। জাতীয় নির্বাচনের পরিবেশকে আরও উৎসবমুখর করার জন্য সবাইকে সহযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নির্বাচনে জয় পরাজয় মেনে নেয়ার আহ্বান জানালেন সিইসি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের স্মরণ করছি, এবং আহতদের সুস্থতা কামনা করছি। সিইসি আরও বলেন, ভোটদান আমাদের নাগরিক দায়িত্ব। সবাই কেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদান করবেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। জয়-পরাজয়কে মেনে নেওয়া উচিত এবং কোনো সমস্যা দেখা দিলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানান। জাতীয় নির্বাচনের পরিবেশকে আরও উৎসবমুখর করার জন্য সবাইকে সহযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ