বি পি নিউজ ২৪

নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ এ উত্তেজনা: এনসিপি প্রার্থীর বাধার অভিযোগ

  • নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি ও তাঁর কর্মী-সমর্থকেরা নানাভাবে বাধার মুখে পড়ছেন এবং হুমকির শিকার হচ্ছেন। রোববার (২৬ জানুয়ারি) গণসংযোগকালে তিনি বলেন, “৫ আগস্টের পরও যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল, সেই গোষ্ঠীর লোকজন পঞ্চবটী এলাকায় আমাদের ব্যানার ও ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে। এমনকি আমাদের কর্মীদের অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদের দোসররাই এখন প্রার্থী হয়ে মাঠে নেমেছে এবং অস্ত্রের ভয় দেখাচ্ছে। যারা আগে গার্মেন্টে আগুন দেওয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তারাই এখন আমাদের সংগঠকদের হুমকি দিচ্ছে। ভোট দিতে গেলে কী হবে তা ‘দেখে নেওয়ার’ কথা বলছে।” আব্দুল্লাহ আল আমিন বলেন, “কিছু মানুষ মনে করছে তারা বড় গডফাদার হয়ে গেছে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই এখন জনগণ ঐক্যবদ্ধ। যারা হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি, তারাই আজ ভোট চাইছে।” তিনি আরও দাবি করেন, “একজন নৌকার চেয়ারম্যান, যিনি আগে পালিয়ে গিয়েছিলেন, নির্বাচনের আগে আবার এলাকায় ফিরে এসেছেন। প্রশাসন তাকে ছাড় দিচ্ছে কি না এ বিষয়টি প্রশাসনকেই পরিষ্কার করতে হবে।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ এ উত্তেজনা: এনসিপি প্রার্থীর বাধার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
  • নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি ও তাঁর কর্মী-সমর্থকেরা নানাভাবে বাধার মুখে পড়ছেন এবং হুমকির শিকার হচ্ছেন। রোববার (২৬ জানুয়ারি) গণসংযোগকালে তিনি বলেন, “৫ আগস্টের পরও যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল, সেই গোষ্ঠীর লোকজন পঞ্চবটী এলাকায় আমাদের ব্যানার ও ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে। এমনকি আমাদের কর্মীদের অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদের দোসররাই এখন প্রার্থী হয়ে মাঠে নেমেছে এবং অস্ত্রের ভয় দেখাচ্ছে। যারা আগে গার্মেন্টে আগুন দেওয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তারাই এখন আমাদের সংগঠকদের হুমকি দিচ্ছে। ভোট দিতে গেলে কী হবে তা ‘দেখে নেওয়ার’ কথা বলছে।” আব্দুল্লাহ আল আমিন বলেন, “কিছু মানুষ মনে করছে তারা বড় গডফাদার হয়ে গেছে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই এখন জনগণ ঐক্যবদ্ধ। যারা হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি, তারাই আজ ভোট চাইছে।” তিনি আরও দাবি করেন, “একজন নৌকার চেয়ারম্যান, যিনি আগে পালিয়ে গিয়েছিলেন, নির্বাচনের আগে আবার এলাকায় ফিরে এসেছেন। প্রশাসন তাকে ছাড় দিচ্ছে কি না এ বিষয়টি প্রশাসনকেই পরিষ্কার করতে হবে।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ