বি পি নিউজ ২৪

নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা

নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা
বিপি নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়ার নির্বাচনী প্রচারের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীরগাঁও এলাকার দশ গ্রাম বাজারে এ হামলার ঘটনা ঘটেছে বলা জানা গেছে। জানা যায়, হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশার (সিলেট থ ১২-৭৭৭১) গ্লাস ভাঙচুর করে ও প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে। অভিযোগ উঠেছে, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফজলু মিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল থেকে এ হামলা করা হয়। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়া বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে প্রতিদিন নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারের জন্য অটোরিকশা নিয়ে এলাকায় যাওয়ার পথে আনারস প্রতীকের কর্মীরা হামলা চালিয়ে অটোরিকশা ভাঙচুর ও এর চালককে মারধর করে পোস্টার ছিঁড়ে ফেলেন। হামলার ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিউজ বিপি ডেস্ক // আর -২

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২১

featured Image
বিপি নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়ার নির্বাচনী প্রচারের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীরগাঁও এলাকার দশ গ্রাম বাজারে এ হামলার ঘটনা ঘটেছে বলা জানা গেছে। জানা যায়, হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশার (সিলেট থ ১২-৭৭৭১) গ্লাস ভাঙচুর করে ও প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে। অভিযোগ উঠেছে, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফজলু মিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল থেকে এ হামলা করা হয়। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়া বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে প্রতিদিন নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারের জন্য অটোরিকশা নিয়ে এলাকায় যাওয়ার পথে আনারস প্রতীকের কর্মীরা হামলা চালিয়ে অটোরিকশা ভাঙচুর ও এর চালককে মারধর করে পোস্টার ছিঁড়ে ফেলেন। হামলার ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিউজ বিপি ডেস্ক // আর -২

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ