বি পি নিউজ ২৪

পিলকুনির জলাবদ্ধ সড়ক সংস্কারে এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশ

ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনি ৫ তলা পর্যন্ত সড়কটি বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে বছরের অধিকাংশ সময়ই পানিতে নিমজ্জিত থাকে। এই পথ ধরে যাতায়াতকারী, বসবাসকারীদেরকে প্রতিদিন অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। আজ ০৯ মার্চ, নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন পিলকুনি ৫ তলায় অবস্থিত 'বায়তুল হামদ জামে মসজিদ' এ যোহরের নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী সময়ে তিনি মুসল্লী এবং এলাকাবাসীর সাথে এলাকার নানাবিধ বিষয় নিয়ে কথা বলেন। তক্কার মাঠ থেকে পিলকুনি পর্যন্ত চলাচল অনুপযোগী সড়কটিকে চলাচল যোগ্য করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে ফোন দেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন। উপজেলা প্রকৌশলী জনাব আব্দুল্লাহ আল আমিন-কে আশ্বস্ত করেন দ্রুততম সময়ের মধ্যে সড়কটিকে চলাচল উপযোগী করে তুলবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পিলকুনির জলাবদ্ধ সড়ক সংস্কারে এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনি ৫ তলা পর্যন্ত সড়কটি বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে বছরের অধিকাংশ সময়ই পানিতে নিমজ্জিত থাকে। এই পথ ধরে যাতায়াতকারী, বসবাসকারীদেরকে প্রতিদিন অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। আজ ০৯ মার্চ, নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন পিলকুনি ৫ তলায় অবস্থিত 'বায়তুল হামদ জামে মসজিদ' এ যোহরের নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী সময়ে তিনি মুসল্লী এবং এলাকাবাসীর সাথে এলাকার নানাবিধ বিষয় নিয়ে কথা বলেন। তক্কার মাঠ থেকে পিলকুনি পর্যন্ত চলাচল অনুপযোগী সড়কটিকে চলাচল যোগ্য করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে ফোন দেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন। উপজেলা প্রকৌশলী জনাব আব্দুল্লাহ আল আমিন-কে আশ্বস্ত করেন দ্রুততম সময়ের মধ্যে সড়কটিকে চলাচল উপযোগী করে তুলবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ