বি পি নিউজ ২৪

প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ বন্দরের মুছাপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল।   মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪টি গ্রাম মুছাপুর, হরিবাড়ী, নয়াগাঁও, শাষনেরবাগ এলাকার ৫ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।   ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, চিনি, দুধ, মশলা, সেমাই, তেল প্রমুখ।   এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী আলম প্রধান, বিশিষ্ট সমাজ সেবক সামসুল মিয়া, অহিদ মিয়া, মাকসুদ, চাঁন বাদশা, জাহিদ, রনি, রায়হান, আকাশ, সাহেদ, হৃদয়, আশ্রাফ, সোহান, সৌরভ, আরিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।   এছাড়াও মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল আগামীকাল বুধবার ৪ মার্চ পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এই পবিত্র যাত্রায় তার সুস্বাস্থ্য ও সফলভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসী তথা সর্বস্তরের সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টারঃ বন্দরের মুছাপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল।   মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪টি গ্রাম মুছাপুর, হরিবাড়ী, নয়াগাঁও, শাষনেরবাগ এলাকার ৫ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।   ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, চিনি, দুধ, মশলা, সেমাই, তেল প্রমুখ।   এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী আলম প্রধান, বিশিষ্ট সমাজ সেবক সামসুল মিয়া, অহিদ মিয়া, মাকসুদ, চাঁন বাদশা, জাহিদ, রনি, রায়হান, আকাশ, সাহেদ, হৃদয়, আশ্রাফ, সোহান, সৌরভ, আরিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।   এছাড়াও মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল আগামীকাল বুধবার ৪ মার্চ পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এই পবিত্র যাত্রায় তার সুস্বাস্থ্য ও সফলভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসী তথা সর্বস্তরের সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ