বি পি নিউজ ২৪

ফতুল্লার ইমরান গুলিসহ কেরানীগঞ্জ থানায় আটক, মাদক ও সন্ত্রাসের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

  নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা পূর্ব পাড়া এলাকায় ইমরান নামে এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান (পিতা: বাদল) পাগলা পূর্ব পাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকার একাধিক বাসিন্দা জানান, সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইমরান এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে। তাদের দাবি, ওই সময় এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “৫ আগস্টের ঘটনার পর কিছুদিন চুপ থাকলেও এখন আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ইমরান। বর্তমানে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি।” স্থানীয়দের অভিযোগ, ইমরানের ছোট ভাই সাব্বিরও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি পিস্তলের গুলিসহ কেরানীগঞ্জ থানা পুলিশ ইমরানকে আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফতুল্লার ইমরান গুলিসহ কেরানীগঞ্জ থানায় আটক, মাদক ও সন্ত্রাসের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
  নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা পূর্ব পাড়া এলাকায় ইমরান নামে এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান (পিতা: বাদল) পাগলা পূর্ব পাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকার একাধিক বাসিন্দা জানান, সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইমরান এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে। তাদের দাবি, ওই সময় এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “৫ আগস্টের ঘটনার পর কিছুদিন চুপ থাকলেও এখন আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ইমরান। বর্তমানে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি।” স্থানীয়দের অভিযোগ, ইমরানের ছোট ভাই সাব্বিরও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি পিস্তলের গুলিসহ কেরানীগঞ্জ থানা পুলিশ ইমরানকে আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ