ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারির মধ্যে: আসিফ নজরুল
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর তিনি বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গেজেট প্রকাশের পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে এবং এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন