বি পি নিউজ ২৪

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’, আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ ওরফে বল্টু আমজাদ (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত লাল চাঁন সরদারের ছেলে। পুলিশ জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের কাছে প্রায় ৫০–৫৫ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী একত্রিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা মোটরসাইকেল যোগে দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়। গ্রেপ্তারকৃত বল্টু আমজাদকে মিছিলে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’, আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ ওরফে বল্টু আমজাদ (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত লাল চাঁন সরদারের ছেলে। পুলিশ জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের কাছে প্রায় ৫০–৫৫ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী একত্রিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা মোটরসাইকেল যোগে দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়। গ্রেপ্তারকৃত বল্টু আমজাদকে মিছিলে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ