বি পি নিউজ ২৪

বাপার গোলটেবিলে পরিবেশ রক্ষার অঙ্গীকার নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের

পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থীরা। তারা বলেন, দেশে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় আইন থাকলেও দুর্নীতি ও সদিচ্ছার অভাবে সেগুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে প্রার্থীরা এসব মন্তব্য করেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাপা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বাংলাদেশে পরিবেশ রক্ষায় বহু আইন রয়েছে। কিন্তু দুর্নীতি ও সদিচ্ছার অভাবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। যাদের দায়িত্ব আইন প্রয়োগ করা, তারাই অনেক ক্ষেত্রে আইন মানেন না।” জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেন, “পরিবেশ রক্ষার নামে লোক দেখানো উদ্যোগে কোনো ফল আসবে না। বাস্তবসম্মত ও কার্যকর কাজ করতে হবে। নির্বাচিত হলে পরিবেশ রক্ষার অঙ্গীকার যেন ভুলে না যাই, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।” ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “আমরা অন্যদের পরিবেশ আইন মানতে বলি, কিন্তু নিজেরা অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে আইন লঙ্ঘন করি। এই মানসিকতা বদলাতে হবে।” বাসদের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, “নির্বাচিত হই বা না হই, পরিবেশ দূষণ রোধে আমরা কাজ করে যাব।” গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন বলেন, “আমরা এমন এক শহরে বাস করি, যেখানে পরিবেশ দূষণের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শুধু আইন নয়, চাই কঠোর প্রয়োগ।” কমিউনিস্ট পার্টির প্রার্থী মন্টু ঘোষ বলেন, “পরিবেশ দূষণ শুধু প্রাকৃতিক কারণে নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেও ঘটছে।” সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “পরিবেশ রক্ষায় রাজনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে অংশ নেওয়া সব প্রার্থী পরিবেশ রক্ষার অঙ্গীকার করেছেন। আমরা আশা করি, যিনি নির্বাচিত হবেন তিনি এই অঙ্গীকার বাস্তবায়ন করবেন এবং অন্যরাও তাকে সহযোগিতা করবেন।” অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মাকসুদ হোসেন অনুপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বাপার গোলটেবিলে পরিবেশ রক্ষার অঙ্গীকার নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ