বি পি নিউজ ২৪

ব্যানার-পোস্টার খুলে নেওয়ার অভিযোগ, ভোটারদের দ্বারস্থ মাকসুদ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বন্দর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রচারণা চালান। শেষ পর্যায়ে বন্দর বিবিজোড়া এলাকায় এক সমাবেশে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শেষ করেন। গণসংযোগকালে মাকসুদ হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে। এমনকি তার কর্মী-সমর্থক এবং স্ত্রীকেও প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ভোটের প্রকৃত মালিক জনগণ। ভোটারদের ভালোবাসা থাকলে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কোনো প্রার্থীর জনপ্রিয়তা বা বিজয় ঠেকানো সম্ভব নয়। ভোটারদের ওপরই তার আস্থা ও শেষ ভরসা উল্লেখ করে তিনি সবার দোয়া কামনা করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাভা, মেম্বার চান শরিফ, সেলিম, দুলাল, ছানু, মনির হোসেন, জাফর, রহমত, আউয়াল মাস্টার, ইমরান খান, মনোয়ার হোসেন, দানেশ, ইব্রাহিম, এরশাদসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া মুছাপুর ইউনিয়নের সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান, আলমগীর হোসেন, আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী, পারভেজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ব্যানার-পোস্টার খুলে নেওয়ার অভিযোগ, ভোটারদের দ্বারস্থ মাকসুদ হোসেন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ