মাদক,জলাবদ্ধতা ও সন্ত্রাস বন্ধ হবে: মোহাম্মদ আলী
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শনিবার (৭ ফেব্রুয়ারি) ফতুল্লার ইসদাইর বাজারে গণসংযোগকালে এলাকার জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মোহাম্মদ আলী বলেন, “আমি ইসদাইর এলাকার সকল সমস্যার সঙ্গে পরিচিত। মূল সমস্যা হলো জলাবদ্ধতা, যা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে এ ধরনের সমস্যা থাকবে না।”
স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনাদের এলাকার সব সমস্যার কথা আমার ডায়েরিতে লেখা আছে এবং আমি এগুলোর সমাধানে কাজ করবো।” নিজের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “১৯৯৬ সালে আমি এই এলাকার সংসদ সদস্য ছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানি কোথায় এবং কীভাবে এলাকার উন্নয়নের জন্য দাবি আদায় করতে হবে।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন