বি পি নিউজ ২৪

মাহে রমাজান আত্মশুদ্ধির মাস: এ মাসেই কদর এ মাসেই বদর - মুহাম্মদ জামাল হোসাইন 

নাসিক ৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত   স্টাফ রিপোর্টারঃ নাসিক ৩ নং ওয়ার্ড পূর্ব সানারপাড় জামায়াতের উদ্যােগে ১৪ মার্চ শনিবার বাদ আসর এক মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন মাহে রমাজান হলো গুনাহ মাফ করার মাস। এই বরকতময় মাস চলে যাচ্ছে, আমারা কি পবিত্র রমজানের যথাযথ মর্যাদা পালন করে গুনাহ খাতা মাফ করতে পারলাম কিনা? প্রত্যেকেই নিজেদের মনকে প্রশ্ন করি?। এসময় তিনি বলেন মাহে রমাজান আত্মশুদ্ধির মাস: এ মাসেই কদর এ মাসেই বদর। রমজানে একটি বরকতময় রাত রয়েছে যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। তা হলো লাইলাতুল কদর। এসময় তিনি আরো বলেন দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের কিছু দোসর এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে। তাদের হুশিয়ারী করে বলেন দেশের সাধারণ মানুষ আবার জেগে উঠলে আর কেউ রেহাই পাবেনা। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদ সদস্য ও সানারপাড় পূর্ব ওয়ার্ড সভাপতি এডভোকেট নাসির উল্লাহ অন্তরের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি আমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন থানা আমীর মাওলানা মোস্তফা কামাল প্রমূখ।   অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সহ সভাপতি কামাল হোসেন, সামিয়া সুপার মার্কেট পরিচালক সাইফুল ইসলাম ও মো কামাল হোসেন, মো জামাল হোসেন, আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের এম এম সাইফুল্লাহ ইসলাম, এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক প্রমূখ।   এসময় ইফতার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মানবাধিকার ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাহে রমাজান আত্মশুদ্ধির মাস: এ মাসেই কদর এ মাসেই বদর - মুহাম্মদ জামাল হোসাইন 

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নাসিক ৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত   স্টাফ রিপোর্টারঃ নাসিক ৩ নং ওয়ার্ড পূর্ব সানারপাড় জামায়াতের উদ্যােগে ১৪ মার্চ শনিবার বাদ আসর এক মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন মাহে রমাজান হলো গুনাহ মাফ করার মাস। এই বরকতময় মাস চলে যাচ্ছে, আমারা কি পবিত্র রমজানের যথাযথ মর্যাদা পালন করে গুনাহ খাতা মাফ করতে পারলাম কিনা? প্রত্যেকেই নিজেদের মনকে প্রশ্ন করি?। এসময় তিনি বলেন মাহে রমাজান আত্মশুদ্ধির মাস: এ মাসেই কদর এ মাসেই বদর। রমজানে একটি বরকতময় রাত রয়েছে যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। তা হলো লাইলাতুল কদর। এসময় তিনি আরো বলেন দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের কিছু দোসর এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে। তাদের হুশিয়ারী করে বলেন দেশের সাধারণ মানুষ আবার জেগে উঠলে আর কেউ রেহাই পাবেনা। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদ সদস্য ও সানারপাড় পূর্ব ওয়ার্ড সভাপতি এডভোকেট নাসির উল্লাহ অন্তরের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি আমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন থানা আমীর মাওলানা মোস্তফা কামাল প্রমূখ।   অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সহ সভাপতি কামাল হোসেন, সামিয়া সুপার মার্কেট পরিচালক সাইফুল ইসলাম ও মো কামাল হোসেন, মো জামাল হোসেন, আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের এম এম সাইফুল্লাহ ইসলাম, এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক প্রমূখ।   এসময় ইফতার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মানবাধিকার ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ