বি পি নিউজ ২৪

রমজানজুড়ে ইফতার কর্মসূচি চালুর ঘোষণা জমিয়তের

পবিত্র রমজানের প্রথম দিনেই শহরের অসহায় ও ভাসমান রোজাদারদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাওলানা ফেরদাউসুর রহমান জানান, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো রমজান মাসজুড়ে অসহায় ও ভাসমান রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে। এটি কেবল আনুষ্ঠানিক আয়োজন নয় বরং নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের সঙ্গে একসঙ্গে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং রমজানজুড়ে তা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রমজানজুড়ে ইফতার কর্মসূচি চালুর ঘোষণা জমিয়তের

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পবিত্র রমজানের প্রথম দিনেই শহরের অসহায় ও ভাসমান রোজাদারদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাওলানা ফেরদাউসুর রহমান জানান, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো রমজান মাসজুড়ে অসহায় ও ভাসমান রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে। এটি কেবল আনুষ্ঠানিক আয়োজন নয় বরং নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের সঙ্গে একসঙ্গে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং রমজানজুড়ে তা অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ