বি পি নিউজ ২৪

রূপগঞ্জে নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্কতা, বিশৃঙ্খলায় ‘জিরো টলারেন্স’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় সকল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত সভায় নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সম্ভাব্য ঝুঁকি, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন একটি পবিত্র গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে—তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা আইন লঙ্ঘনের ঘটনায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও জানান, শতভাগ সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সভায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। রূপগঞ্জ উপজেলা প্রশাসন জনস্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ—এমন প্রত্যয়ও সভায় পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রূপগঞ্জে নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্কতা, বিশৃঙ্খলায় ‘জিরো টলারেন্স’

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় সকল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত সভায় নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সম্ভাব্য ঝুঁকি, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন একটি পবিত্র গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে—তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা আইন লঙ্ঘনের ঘটনায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও জানান, শতভাগ সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সভায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। রূপগঞ্জ উপজেলা প্রশাসন জনস্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ—এমন প্রত্যয়ও সভায় পুনর্ব্যক্ত করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ