বি পি নিউজ ২৪

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৫০ বোতল স্কাফ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করেছে র‍্যাব-১১। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১-এর সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর বাঘা থানার শামসুজ্জামানের ছেলে রবিন খান (২৮) এবং একই এলাকার নবীর মণ্ডলের ছেলে জিয়াউল রহমান (৩৮)। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে সরবরাহ করতেন তারা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৫০ বোতল স্কাফ উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করেছে র‍্যাব-১১। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১-এর সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর বাঘা থানার শামসুজ্জামানের ছেলে রবিন খান (২৮) এবং একই এলাকার নবীর মণ্ডলের ছেলে জিয়াউল রহমান (৩৮)। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে সরবরাহ করতেন তারা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ