বি পি নিউজ ২৪

সড়ক দুর্ঘটনায় আহত সম্পাদক স্বপনকে দেখতে এমপি আবুল কালামের প্রতিনিধি দল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাবেক সভাপতি মো. হারুন-অর-রশীদ চৌধুরী (স্বপন)-এর খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধি দল। শনিবার (৭ মার্চ) রাতে এমপি আবুল কালামের নির্দেশে শহরের বি.বি. রোডের মার্ক টাওয়ারে অবস্থিত স্বপন চৌধুরীর বাসভবনে যান তারা। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহামুদ এবং মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোকন। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় স্বপন চৌধুরী গুরুতর আহত হন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তার বাম হাতের হাড় ভেঙে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১০ মার্চ তার হাতে অস্ত্রোপচার করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত সম্পাদক স্বপনকে দেখতে এমপি আবুল কালামের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাবেক সভাপতি মো. হারুন-অর-রশীদ চৌধুরী (স্বপন)-এর খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধি দল। শনিবার (৭ মার্চ) রাতে এমপি আবুল কালামের নির্দেশে শহরের বি.বি. রোডের মার্ক টাওয়ারে অবস্থিত স্বপন চৌধুরীর বাসভবনে যান তারা। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহামুদ এবং মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোকন। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় স্বপন চৌধুরী গুরুতর আহত হন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তার বাম হাতের হাড় ভেঙে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১০ মার্চ তার হাতে অস্ত্রোপচার করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ