বি পি নিউজ ২৪

সরকারকে ধন্যবাদ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানী প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ উদ্যোগ গ্রহণ করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারজিস আলম তার পোস্টে লেখেন, ধর্মীয় নেতাদের জন্য এ ধরনের উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। এজন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি। এদিকে তার এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং এটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সরকারকে ধন্যবাদ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রম চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানী প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ উদ্যোগ গ্রহণ করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারজিস আলম তার পোস্টে লেখেন, ধর্মীয় নেতাদের জন্য এ ধরনের উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। এজন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি। এদিকে তার এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং এটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ