বি পি নিউজ ২৪

সরকার ইমামদের সম্মানি ঈদের আগেই পৌঁছে দিবে: মাহদী আমিন

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর-এর আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে চালু করা হবে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সরকারি ও বেসরকারি খাতে চাকরি বৃদ্ধি, পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কৌশল নিয়ে সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রীরা মতামত দেন। উপদেষ্টা আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সরকার ইমামদের সম্মানি ঈদের আগেই পৌঁছে দিবে: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর-এর আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে চালু করা হবে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সরকারি ও বেসরকারি খাতে চাকরি বৃদ্ধি, পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কৌশল নিয়ে সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রীরা মতামত দেন। উপদেষ্টা আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ