বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে প্রকাশ্যে গু/লিবর্ষণ: বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করা এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার বাসিন্দা এবং মোজা মিয়ার ছেলে। র‌্যাব সূত্র জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে প্রকাশ্যে গু/লিবর্ষণ: বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করা এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার বাসিন্দা এবং মোজা মিয়ার ছেলে। র‌্যাব সূত্র জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ