বি পি নিউজ ২৪

হাতেমকে ফ্যা'সি'স্টের দো'স'র বলায় এমপি আল আমিনকে ঘেরাও

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করায় এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেন হাতেমের অনুসারীরা। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আবদুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতেমকে উপস্থিত দেখতে পেয়ে মঞ্চে বসতে অনীহা প্রকাশ করেন আল আমিন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।” তার এই মন্তব্যের পরপরই হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে তার অনুসারীরা এমপি আল আমিনকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হাতেমকে ফ্যা'সি'স্টের দো'স'র বলায় এমপি আল আমিনকে ঘেরাও

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করায় এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেন হাতেমের অনুসারীরা। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আবদুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতেমকে উপস্থিত দেখতে পেয়ে মঞ্চে বসতে অনীহা প্রকাশ করেন আল আমিন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।” তার এই মন্তব্যের পরপরই হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে তার অনুসারীরা এমপি আল আমিনকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ