বি পি নিউজ ২৪

২৭ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবীতে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফতুল্লার জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক আলোচনা সভা করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এনায়েতনগর ইউনিয়ন ও এর আওতাধীন ৯ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এনায়েতনগরের মওলাবাজার এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সন্চালনায় ইউনিয়ন সভাপতি এড. মাহমুদুর রহমান আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির ১ নং সদস্য খন্দকার মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলালউদ্দীন হেলাল উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তারা ঐদিন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিনের আহবানে সর্বোচ্চ লোকের সমাগম ঘটাতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। দোয়া মাহফিলে আরো উপস্থিত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাদাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, থানা বিএনপির সহ সাধারন সম্পাদক জামিল খান, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, স্থানীয় সরকার সম্পাদক মোখলেছুর রহমান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ইমামউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহাবুদ্দিন, বিএনপি নেতা রহমতুল্লাহ, রিপন, হিরু, ইউনুসসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

২৭ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৩

featured Image
শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবীতে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফতুল্লার জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক আলোচনা সভা করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এনায়েতনগর ইউনিয়ন ও এর আওতাধীন ৯ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এনায়েতনগরের মওলাবাজার এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সন্চালনায় ইউনিয়ন সভাপতি এড. মাহমুদুর রহমান আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির ১ নং সদস্য খন্দকার মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলালউদ্দীন হেলাল উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তারা ঐদিন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিনের আহবানে সর্বোচ্চ লোকের সমাগম ঘটাতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। দোয়া মাহফিলে আরো উপস্থিত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাদাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, থানা বিএনপির সহ সাধারন সম্পাদক জামিল খান, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, স্থানীয় সরকার সম্পাদক মোখলেছুর রহমান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ইমামউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহাবুদ্দিন, বিএনপি নেতা রহমতুল্লাহ, রিপন, হিরু, ইউনুসসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ