বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ​ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকালে মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে এই মিলনমেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তার বক্তব্যে বলেন, "আমরা যখন একত্রিত হই, তখন অনেক সুখ-দুঃখের অনুভূতি প্রকাশ পায়। এই ময়দানে কাজ করার পেছনে ছাত্রশিবিরের বিশাল অবদান রয়েছে। আজকের এই বিশাল জনসমাগম একদিনে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের ত্যাগ ও তিতিক্ষার ফসল।"   ​তিনি আরও বলেন, "সমাজ গঠন, ইতিবাচক পরিবর্তন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করে যেতে হবে। মহানগরের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করবো।" এসময় তিনি উপস্থিত সকলকে ধৈর্য ও সবর ধারণ করার আহ্বান জানান।   ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।   ​অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান। তিনি তার বক্তব্যে মহানগরের বাৎসরিক জনশক্তির পরিসংখ্যান তুলে ধরেন। নতুন ও পুরাতনের সমন্বয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ়তা ব্যক্ত করে তিনি বলেন, "সাবেক দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।" ইফতারের আগে নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে এক প্রাণবন্ত মতবিনিময় ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।   ​ইফতার মাহফিলে মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও জামায়াত মহানগরী সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন: ছাত্র শিবিরের সাবেক মহানগর বায়তুল মাল সম্পাদক ও মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাবেক মহানগর সভাপতি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাবেক মহানগর সভাপতি, সাবেক সহকারী সেক্রেটারি ও চেম্বার অফ কমার্স পরিচালক ​গোলাম সারোয়ার সাইদ, আপ বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মোঃ জুনায়েদ।   ​অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ ও মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ