বি পি নিউজ ২৪

জয়পুরহাটে ধর্ষণ মামলায় আটক ২

জয়পুরহাটে ধর্ষণ মামলায় আটক ২
জয়পুরহাটে ধর্ষণ মামলায় আটক ২ জয়পুরহাট প্রতিনিধি(এস এম মিঠু) জয়পুরহাটের কালাইয়ে বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের কালাই পৌরসভার ধাপ মহল্লার আব্দুল আজিজ ফটুর ছেলে আবির (১৬) এবং একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩)। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে ভুক্তভোগী কিশোরীর মায়ের হাত ভেঙে যায়। তখন তিনি বিশ্রামের জন্য তার নিজ বাড়ি কালাই পৌরসভার ধাপ মহল্লা থেকে বাবার বাড়ি শিমুলতলীতে বেড়াতে যান। বেড়াতে যাওয়ার আগে প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তাদের একই গ্রামের এক ফুফুর বাড়িতে রেখে যান। ঘটনার দিন গত ৬ মার্চ কিশোরী নিকটবর্তী চাতাল ব্যবসায়ী বজলুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সারাদিন থাকার পর সে সন্ধ্যায় বাড়িতে ফিরছিল। তখন আসামিরা ওই কিশোরীকে ফুসলিয়ে চাতালের শ্রমিকদের থাকার টিনশেডে নিয়ে ধর্ষণ করে। আর এ ঘটনা কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখায়। পরে খবর পেয়ে ওই কিশোরীর মা বাড়িতে আসেন। এরপর মঙ্গলবার দিবাগত রাতে কালাই থানায় দুজনের নামোল্লেখ করে মামলা করেন। কালাই থানার অফিসার ইনচার্জ জ্বনাব সেলিম মালিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জয়পুরহাটে ধর্ষণ মামলায় আটক ২

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ