বি পি নিউজ ২৪

নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

স্টাফ রিপোর্টার (এস,এম,মিঠু)ঃ নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে নাটোর জেলা ফুটবল দলের সম্ভাবনাময় তরুণ গোলকিপার শাফায়াত হোসেন নিহত হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরো ৩ জন আহত হয়। রবিবার (৩০ জানুয়ারী) বিকেলে শহরের নারায়ণ কান্দি এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাফায়াত হোসেন শহরের উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে ও নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার এবং বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন বাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জেলা দলের ফুটবলার শাফায়াত হোসেন কে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২২

featured Image
স্টাফ রিপোর্টার (এস,এম,মিঠু)ঃ নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে নাটোর জেলা ফুটবল দলের সম্ভাবনাময় তরুণ গোলকিপার শাফায়াত হোসেন নিহত হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরো ৩ জন আহত হয়। রবিবার (৩০ জানুয়ারী) বিকেলে শহরের নারায়ণ কান্দি এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাফায়াত হোসেন শহরের উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে ও নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার এবং বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন বাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জেলা দলের ফুটবলার শাফায়াত হোসেন কে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ