বি পি নিউজ ২৪

ঝিনাইদহ জেলা কারাগারের বাথরুমে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃমিশন আলী ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলা কারাগার থেকে মফিজ (৩৬) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে কারাগারের কপোতাক্ষ ওয়ার্ডের ৩ নং সেলের সৌচাগারে এই ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ দাবি করেছে এটি আত্মহত্যা। কয়েদি মফিজ শৈলকুপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। জানা যায়, ২০২২ সালের জানুয়ারির ২১ তারিখে ২০১৬ সালের একটি যৌতুক মামলায়(মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসে সে। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ রফিকুল ইসলাম জানান, “মফিজ(৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবরের ছেলে। ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ” লাশ ময়না তদন্তের জন্য রবিবার সকাল ১১টার পরেই ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে কারা সূত্র। এই ঘটনার পরে দায়িত্বশীল বিভিন্ন দপ্তর কারাগার পরিদর্শন করেছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় আসামি মফিজ জেল খানার ভিতরে রান্নার চালিতে কাজ করত।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঝিনাইদহ জেলা কারাগারের বাথরুমে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২২

featured Image
মোঃমিশন আলী ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলা কারাগার থেকে মফিজ (৩৬) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে কারাগারের কপোতাক্ষ ওয়ার্ডের ৩ নং সেলের সৌচাগারে এই ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ দাবি করেছে এটি আত্মহত্যা। কয়েদি মফিজ শৈলকুপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। জানা যায়, ২০২২ সালের জানুয়ারির ২১ তারিখে ২০১৬ সালের একটি যৌতুক মামলায়(মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসে সে। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ রফিকুল ইসলাম জানান, “মফিজ(৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবরের ছেলে। ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ” লাশ ময়না তদন্তের জন্য রবিবার সকাল ১১টার পরেই ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে কারা সূত্র। এই ঘটনার পরে দায়িত্বশীল বিভিন্ন দপ্তর কারাগার পরিদর্শন করেছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় আসামি মফিজ জেল খানার ভিতরে রান্নার চালিতে কাজ করত।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ