বি পি নিউজ ২৪

আলেমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মুফতি মনির হোসাইন কাসেমী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি মনির হোসাইন কাসেমী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, নানুপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দিন প্রমূখ।   শনিবার (৭ মার্চ ২০২৬ ঈ.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন 'যমুনায়' এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ এই আয়োজনে এছাড়াও দেশের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস, মুফতি, মুহাদ্দিস ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।   রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই ইফতার মাহফিলকে আলেম-উলামাদের সাথে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। অনুষ্ঠানে আগত আলেমগণ দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।   এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আসে। এ মাসে ইফতার মাহফিল শুধু খাবারের আয়োজন নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য উপলক্ষ। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।   ইফতার মাহফিলে উপস্থিত আলেম-উলামারা কোরআন-সুন্নাহর আলোকে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামের শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্র ও আলেম সমাজের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের নৈতিক ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।   ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।   রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার মাহফিল আলেম-উলামাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত ব্যক্তিরা মনে করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আলেমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মুফতি মনির হোসাইন কাসেমী

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ