বি পি নিউজ ২৪

রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনের মৃত্যু

  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জন মারা গেছেন। তারা হলেন : হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।   শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ই নভেম্বর শনিবার রাতে একজন ও ২১ই নভেম্বর রবিবার সকালে একজন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মো. হজরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর আজ সকাল ৯টার দিকে মারা যান বেলায়েত হোসেন। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।   এস এম আইউব হোসেন আরও বলেন, এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৬০) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।   ২০ই নভেম্বর শনিবার বিকালে রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত সিটি রাইস মিলে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হন। প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২১

featured Image
  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জন মারা গেছেন। তারা হলেন : হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।   শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ই নভেম্বর শনিবার রাতে একজন ও ২১ই নভেম্বর রবিবার সকালে একজন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মো. হজরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর আজ সকাল ৯টার দিকে মারা যান বেলায়েত হোসেন। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।   এস এম আইউব হোসেন আরও বলেন, এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৬০) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।   ২০ই নভেম্বর শনিবার বিকালে রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত সিটি রাইস মিলে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হন। প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ