বি পি নিউজ ২৪

জামিনে মুক্ত  এমপির পুত্র কাউন্সিলর সারদিল

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিনের পুত্র এবং নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।   আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সারদিলের মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনে মুক্ত হয়েছেন সারদিল। পাশাপাশি আদালতে রিট করা হয়েছিল যেন কোন পেন্ডিং মামলায় সিটি করপোরেশন নির্বাচনের আগে তাকে হয়রানি করা না হয়। আদালত রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগে কোন পেন্ডিং মামলায় তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।   উল্লেখ্য গত ২৫ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জামিনে মুক্ত  এমপির পুত্র কাউন্সিলর সারদিল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২১

featured Image
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিনের পুত্র এবং নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।   আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সারদিলের মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনে মুক্ত হয়েছেন সারদিল। পাশাপাশি আদালতে রিট করা হয়েছিল যেন কোন পেন্ডিং মামলায় সিটি করপোরেশন নির্বাচনের আগে তাকে হয়রানি করা না হয়। আদালত রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগে কোন পেন্ডিং মামলায় তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।   উল্লেখ্য গত ২৫ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ