সাম্প্রদায়িক সহিংস ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২১
মিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তা ও ইয়েস সদস্য সহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়।
এসময় সনাকের সভাপতি সায়েদুল আলম, সদস্য আবু তাহেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন