কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২১
কলমাকান্দায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ"মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি"এই পতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলমাকান্দা থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খানের সঞ্চালনায় ও উপজেলা কমিউনিটি পুলিশিং ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ইদ্রিস তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম আতিকুল ইসলাম, এজিএম আনিসুল হক,পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন