বি পি নিউজ ২৪

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৯টা থেকে বাধ্যতামূলক উপস্থিতি

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২ মার্চ) জারি করা পরিপত্র অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। পরিপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কর্মসূচি—যেমন সেমিনার, ওয়ার্কশপ, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে যাওয়ার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত থাকেন না। ফলে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয় নির্দেশনায় কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। যেমন— শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক বা অনুষদ সদস্যরা হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্তরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিভিআইপি/ডিআইপি প্রোটোকল, বড় দুর্ঘটনা মোকাবিলা, কূটনৈতিক সভা বা অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে সংশ্লিষ্টরা পরিপত্রে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। অফিস সময়ের মধ্যে দাপ্তরিক কাজ ছাড়া নিজ দপ্তর ত্যাগ করাও নিষিদ্ধ। রাজনৈতিক প্রেক্ষাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১৭ ফেব্রুয়ারি গঠিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ সচিবালয়-এ অফিস করছেন এবং সকাল ৯টার মধ্যেই উপস্থিত হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৯টা থেকে বাধ্যতামূলক উপস্থিতি

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ