“আমি নাটকে বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী”—এমন মন্তব্য করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
রবিবার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, “আমি নাটকে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। জনগণ ও দলের নেতাকর্মীদের ক্ষতি হয়—এমন কোনো কাজ আমি করিনি এবং করবো না।”
তিনি আরও বলেন, “আমি এমন একটি পরিবার থেকে এসেছি, যেখানে আমার বাবা-মা উভয়েই শিক্ষক ছিলেন। তাই এমন কোনো কাজ আমার দ্বারা হবে না, যা তাদের অসম্মানিত করে।”
সাম্প্রতিক সমালোচনা ও অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, “যারা আমার সাথে রাজনৈতিক ও নৈতিকভাবে প্রতিযোগিতা করতে পারে না, তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে ও অযথা গালি দিচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক।”
নারায়ণগঞ্জ-৫ আসন, সিটি কর্পোরেশন ও জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার সম্পর্কে কোনো কথা শুনলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। যাচাই ছাড়া অপপ্রচারে কান দেবেন না এবং গীবতের মতো পাপ কাজে জড়াবেন না।”
তিনি আরও বলেন, “যদি আমার বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে আপনারা আমার বিরুদ্ধে অবস্থান নেবেন। আর যদি তা মিথ্যা হয়, তাহলে অপপ্রচারকারীদের বিচার আপনারাই করবেন।”
শেষে তিনি সকলকে সচেতন হয়ে তথ্য যাচাই করার আহ্বান জানান।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন