বি পি নিউজ ২৪

বক্তাবলীর মধ্যনগরে বিসমিল্লাহ ব্রিক ফিল্ডে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরে নদীর পাশে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ঘিরে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইটভাটাটি গ্রাম থেকে কিছুটা নির্জন স্থানে হওয়ায় সন্ধ্যার পর লোক চলাচল কমে যায়। এই সুযোগে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি চক্র সেখানে মাদক সেবন, দেহ ব্যবসা, ছিনতাই ও ফিটিংবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। আশেপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া জনবসতির পাশে ইটভাটা থাকায় ধোঁয়া ও দূষণের কারণে মানুষের বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে এবং গাছপালাও মারা যাচ্ছে। ইটভাটার কালো ধোঁয়া আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ইটভাটার মালিক দিলখুশ আলীকে জিম্মি করে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে মাদক সেবন, দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষ এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে সচেতন এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উক্ত ইটভাটায় মাদক সেবন ও দেহ ব্যবসা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩০ মার্চ ২০২৬

বক্তাবলীর মধ্যনগরে বিসমিল্লাহ ব্রিক ফিল্ডে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরে নদীর পাশে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ঘিরে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইটভাটাটি গ্রাম থেকে কিছুটা নির্জন স্থানে হওয়ায় সন্ধ্যার পর লোক চলাচল কমে যায়। এই সুযোগে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি চক্র সেখানে মাদক সেবন, দেহ ব্যবসা, ছিনতাই ও ফিটিংবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। আশেপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া জনবসতির পাশে ইটভাটা থাকায় ধোঁয়া ও দূষণের কারণে মানুষের বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে এবং গাছপালাও মারা যাচ্ছে। ইটভাটার কালো ধোঁয়া আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ইটভাটার মালিক দিলখুশ আলীকে জিম্মি করে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে মাদক সেবন, দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষ এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এ বিষয়ে সচেতন এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উক্ত ইটভাটায় মাদক সেবন ও দেহ ব্যবসা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ