নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহমুদুল হাসান শাকিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা নরসিংপুর ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা হৃদয়সহ আরও কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। গত কয়েক মাস আগে বাড়ি নির্মাণের সময় অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন সময় হুমকি দিতে থাকে।
গত ৩০ মার্চ বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে এসে তাকে গালিগালাজ করে এবং মারধর শুরু করে বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে রড ও লাঠি দিয়ে আঘাত করা হয়। তার স্ত্রী ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।
ভুক্তভোগী আরও জানান, হামলার সময় তার কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়েছেন এবং ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন