নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ রসুলপুর মাঠাপট্টি রেললাইন সংলগ্ন এলাকায় ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম বাবুল (৩৬), শ্যামপুরের সোবহান মাতবরের ছেলে। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অভিযুক্ত বাবুল শিশুটিকে ‘খেলার কথা বলে’ রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দরজা খুলে ফেলেন এবং ভেতরে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাবুলকে রুম থেকে বের করে এনে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের রুম সার্চ করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।
স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেন, এলাকায় এমন অপরাধীদের দাপট দীর্ঘদিন ধরে চলছে, প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন