বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে অ'বৈধ ক্লিনিকে অ'ভিযান, জ'রিমানা ২০ হাজার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে অ'বৈধ ক্লিনিকে অ'ভিযান, জ'রিমানা ২০ হাজার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আরেকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কদমতলী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে জালকুড়ি এলাকার ‘জৈনপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কদমতলী এলাকার ‘কদমতলী জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

তবে অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। র‍্যাব-১১ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে অ'বৈধ ক্লিনিকে অ'ভিযান, জ'রিমানা ২০ হাজার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আরেকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কদমতলী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে জালকুড়ি এলাকার ‘জৈনপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কদমতলী এলাকার ‘কদমতলী জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

তবে অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। র‍্যাব-১১ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ