বি পি নিউজ ২৪

বক্তাবলী ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় মিন্টু-ইকবাল-রশিদরা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলী ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় মিন্টু-ইকবাল-রশিদরা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা তাদের অনুসারীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছেন এবং কেউ কেউ সরাসরি এলাকায় গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন।

জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের অনুসন্ধানে জানা গেছে, আসন্ন এই নির্বাচনে একাধিক প্রার্থী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন চরবয়রাগাদীর ব্যবসায়ী মোহাম্মদ মিন্টু, রামনগরের আল আমিন ইকবাল, মধ্যনগরের মিলন মেহেদী, রাজাপুরের নজরুল ইসলাম বাবুল, প্রসন্ননগরের আকবর আলী সুমন ও আবুল হোসেন এবং পূর্ব গোপালনগরের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ। এদের বেশিরভাগই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন আবু বক্কর সিদ্দিক ও প্রভাষক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে থাকতে পারেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শওকত আলী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া রাধানগরের আবুল হোসেনও এবার পুনরায় প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এলাকাবাসী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি যদি একক প্রার্থী দিতে ব্যর্থ হয়, তাহলে জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও এমন ধারণাকে জোরালো করছে। বিএনপির অভ্যন্তরে একাধিক প্রার্থী থাকায় দলীয় ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আকবর আলী সুমন, মিলন মেহেদী, নজরুল ইসলাম বাবুল, আল আমিন ইকবাল, আব্দুর রশিদ ও আবুল হোসেন। তারা ইতোমধ্যে জেলা ও থানা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

অপরদিকে, জামায়াত-এনসিপি জোট তুলনামূলকভাবে সংগঠিত অবস্থানে রয়েছে। তাদের সমর্থন পেতে পারেন আবু বক্কর সিদ্দিক ও সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মিন্টু। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া মিন্টু নিজেকে ‘ক্লিন ইমেজের’ প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তার সমর্থকদের দাবি, পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি ভোটারদের কাছে এগিয়ে থাকতে পারেন।

সব মিলিয়ে, কে হচ্ছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের আগামী অভিভাবক—সেই অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বক্তাবলী ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনায় মিন্টু-ইকবাল-রশিদরা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ