বি পি নিউজ ২৪

বসবাস উপযোগী নারায়ণগঞ্জ গড়ার জন্য যুগোপযোগী সংস্কারের প্রয়োজন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বসবাস উপযোগী নারায়ণগঞ্জ গড়ার জন্য যুগোপযোগী সংস্কারের প্রয়োজন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন এবং জনসংখ্যার অতিরিক্ত চাপ শহরটিকে বসবাসের জন্য অনুপযুক্ত করে তুলছে। এতে জেলা পরিবেশ দূষণের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নভুক্ত অঞ্চলের সব এলাকা শিল্প-বাণিজ্য ও আবাসন সমৃদ্ধ হলেও নাগরিক সুবিধা অনেকটাই বঞ্চিত।

অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং গোষ্ঠী স্বার্থের কারণে শহরের ঐতিহ্য হারানো শুরু হয়েছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, শহরটি সংস্কারের অযোগ্য হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো নারায়ণগঞ্জকে কেন্দ্র করে যুগোপযোগী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ছাড়া শহরকে পুনর্গঠন করা সম্ভব নয়।

বর্তমান শহরের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনা বিহীন সম্প্রসারণ এবং অবকাঠামোর অভাব। শহর সম্প্রসারণে বন্দরের অন্তর্ভুক্তি অপরিহার্য, কারণ পশ্চিম তীরের জায়গা সীমিত। বন্দরে হোসিয়ারি শিল্প, পাট শিল্প, মেরিন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি জাহাজ নির্মাণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।

শহর সম্প্রসারণ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিবেশ বান্ধব, শিল্প-বাণিজ্য সমৃদ্ধ ও বসবাস উপযোগী শহরে পরিণত করা সম্ভব। মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত মহাসড়কের উন্নয়ন এবং কদম রসুল সেতুর দ্রুত বাস্তবায়ন শহরের দুই পাড়কে সংযুক্ত করবে। এই ধরনের উদ্যোগ শহরের পরিধি বৃদ্ধি করবে, যা আধুনিক, বসবাসযোগ্য এবং শিল্প বান্ধব নারায়ণগঞ্জ গঠনের মূল 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বসবাস উপযোগী নারায়ণগঞ্জ গড়ার জন্য যুগোপযোগী সংস্কারের প্রয়োজন

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন এবং জনসংখ্যার অতিরিক্ত চাপ শহরটিকে বসবাসের জন্য অনুপযুক্ত করে তুলছে। এতে জেলা পরিবেশ দূষণের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নভুক্ত অঞ্চলের সব এলাকা শিল্প-বাণিজ্য ও আবাসন সমৃদ্ধ হলেও নাগরিক সুবিধা অনেকটাই বঞ্চিত।

অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং গোষ্ঠী স্বার্থের কারণে শহরের ঐতিহ্য হারানো শুরু হয়েছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, শহরটি সংস্কারের অযোগ্য হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো নারায়ণগঞ্জকে কেন্দ্র করে যুগোপযোগী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ছাড়া শহরকে পুনর্গঠন করা সম্ভব নয়।

বর্তমান শহরের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনা বিহীন সম্প্রসারণ এবং অবকাঠামোর অভাব। শহর সম্প্রসারণে বন্দরের অন্তর্ভুক্তি অপরিহার্য, কারণ পশ্চিম তীরের জায়গা সীমিত। বন্দরে হোসিয়ারি শিল্প, পাট শিল্প, মেরিন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি জাহাজ নির্মাণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।

শহর সম্প্রসারণ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিবেশ বান্ধব, শিল্প-বাণিজ্য সমৃদ্ধ ও বসবাস উপযোগী শহরে পরিণত করা সম্ভব। মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত মহাসড়কের উন্নয়ন এবং কদম রসুল সেতুর দ্রুত বাস্তবায়ন শহরের দুই পাড়কে সংযুক্ত করবে। এই ধরনের উদ্যোগ শহরের পরিধি বৃদ্ধি করবে, যা আধুনিক, বসবাসযোগ্য এবং শিল্প বান্ধব নারায়ণগঞ্জ গঠনের মূল 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ