স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ বছরের শিশু আয়মান আর বেঁচে নেই।
আয়মানের বাবার নাম শুক্কর আলী এবং দাদার নাম বিল্লাল হোসেন। শুক্রবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে প্রায় ২ ঘণ্টা পর তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে দ্রুত নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন