বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে স্থানীয় নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে স্থানীয় নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি দলীয় অবস্থান জানান দিচ্ছেন। এ প্রেক্ষাপটে দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার মতো নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলাতেও সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতেই এসব প্রার্থী নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সারাদেশে স্থানীয় পর্যায়ের সব নির্বাচনের জন্য দলীয় শাখা ও তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে—সদর, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার। এসব উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে এসব উপজেলায় আওয়ামী লীগ প্রভাবশালী অবস্থানে থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি জয়লাভ করে এবং একটি আসনে জামায়াত-সমর্থিত জোট শরিক এনসিপি সাফল্য পায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই নির্বাচনে জামায়াতসহ বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি একটি নীরব সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে ক্ষমতায় থাকা বিএনপির ভেতরে সম্ভাব্য একাধিক প্রার্থী থাকায় দলটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে জামায়াতে ইসলামী একক প্রার্থী দেওয়ার কৌশল গ্রহণ করলে নির্বাচনী ফলাফলে তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্থানীয় সূত্র বলছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। প্রকাশ্য প্রচারণার বাইরে থেকেও তারা তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছেন।

সামনের স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে স্থানীয় নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ