স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মুফতি মাহফুজুর রহমান ফাহাদকে প্রার্থী হিসেবে দেখতে চায় স্থানীয় তাবলীগ জামাতের সাথী, আলেম-ওলামা ও ইমাম সমাজ।
সম্প্রতি এ বিষয়ে একটি পোস্ট করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী। সেখানে তিনি উল্লেখ করেন, গত জাতীয় নির্বাচনের পর থেকেই তাবলীগ জামাতের জিম্মাদারসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল সাথী এবং স্থানীয় আলেম-ওলামারা একাধিকবার বৈঠক করে মুফতি ফাহাদকে চেয়ারম্যান পদে নির্বাচন করার অনুরোধ জানিয়ে আসছেন।
তাদের মতে, দীন ইসলামের প্রচার-প্রসার এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একজন যোগ্য ও সৎ ব্যক্তি হিসেবে মুফতি মাহফুজুর রহমান ফাহাদ এই দায়িত্ব পালনে উপযুক্ত।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুফতি ফাহাদ এখনো এ বিষয়ে সম্মতি দেননি। তিনি মনে করেন, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করলে তার ইবাদত ও আমলের ঘাটতি হতে পারে।
এ বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে রাসেল চৌধুরী বলেন, “মুফতি ফাহাদ সাহেব যদি রাজি হন, তাহলে তা বক্তাবলীর সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আশীর্বাদ হবে।”
তিনি আরও বলেন, মুফতি ফাহাদের পিতা মরহুম আব্দুর রশিদ স্যার কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক হিসেবে শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় মুফতি ফাহাদও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে এলাকাবাসীর পক্ষ থেকে মুফতি মাহফুজুর রহমান ফাহাদ যেন দাওয়াতি কাজের পাশাপাশি জনপ্রতিনিধিত্বেও এগিয়ে আসেন, সে জন্য দোয়া ও প্রত্যাশা করা হচ্ছে।
মুফতি মাহফুজুর রহমান ফাহাদ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের বাসিন্দা।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন