বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে হাম রোগে দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে আরও ৯

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে হাম রোগে দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে আরও ৯

নারায়ণগঞ্জে হাম রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুই শিশুই ছেলে এবং তাদের বয়স ছিল ১ বছর ও ২ বছর। চিকিৎসকদের মতে, হাম রোগে আক্রান্ত হওয়ার পর সৃষ্ট জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মৃতদের একজন, ২ বছর বয়সী আরিয়ান ইসলাম রাইয়ান, গত ২৪ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বারৈপাড়া এলাকার বাসিন্দা মো. রকির ছেলে। এর আগে, ১৯ মার্চ একই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার এক বছর বয়সী শিশু নুহাশ মহাখালীর উদরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, বর্তমানে হাম আক্রান্ত আরও ৯ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তারের পেছনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, নির্ধারিত সময়ে টিকা না নেওয়া এবং অভিভাবকদের অসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে সময়মতো টিকা দিলে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনতে এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে হাম রোগে দুই শিশুর মৃ'ত্যু, হাসপাতালে আরও ৯

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে হাম রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুই শিশুই ছেলে এবং তাদের বয়স ছিল ১ বছর ও ২ বছর। চিকিৎসকদের মতে, হাম রোগে আক্রান্ত হওয়ার পর সৃষ্ট জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মৃতদের একজন, ২ বছর বয়সী আরিয়ান ইসলাম রাইয়ান, গত ২৪ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বারৈপাড়া এলাকার বাসিন্দা মো. রকির ছেলে। এর আগে, ১৯ মার্চ একই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার এক বছর বয়সী শিশু নুহাশ মহাখালীর উদরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, বর্তমানে হাম আক্রান্ত আরও ৯ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তারের পেছনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, নির্ধারিত সময়ে টিকা না নেওয়া এবং অভিভাবকদের অসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে সময়মতো টিকা দিলে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনতে এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ