নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন (এনইএ)-এর আগামী ১১ এপ্রিলের নির্বাচনে ‘সাংগঠনিক সম্পাদক’ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সফল উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যবসয়ী প্রকৌশলী নিরব মোহাম্মদ আব্দুর রব। নারায়ণগঞ্জের বক্তাবলীর চরবয়রাগাদী গ্রামের কৃতি সন্তান এবং জনাব আলী আহাম্মদ-এর মেজো ছেলে নিরব দীর্ঘ এক দশক ধরে প্রকৌশল খাতে নিজের মেধা ও শ্রমের স্বাক্ষর রেখে চলেছেন।
প্রকৌশলী নিরব মোহাম্মদ আব্দুর রব বিগত ১০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে নিজের প্রকৌশলী ও নির্মাণ প্রতিষ্ঠান ‘এ.আর বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশন’ পরিচালনা করে আসছেন। ইঞ্জিনিয়ারিং পেশার প্রতি তার প্রবল টান এবং কাজের গুণগত মানের কারণে নারায়ণগঞ্জের নির্মাণ ও অবকাঠামো খাতে তিনি এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন।
নির্বাচনে জয়ী হলে তার বিশেষ লক্ষ্য থাকবে সদ্য পাশ করা নতুন প্রকৌশলীদের নিয়ে। তিনি জানান, "আমি চাই নতুন প্রজন্মের ইঞ্জিনিয়াররা যেন কর্মক্ষেত্রে এসে পিছিয়ে না পড়ে। তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কারিগরি সেমিনার এবং প্রফেশনাল ট্রেনিং-এর ব্যবস্থা করা হবে। তরুণ ও সিনিয়র প্রকৌশলীদের সমন্বয়ে আমরা একটি আধুনিক ও পরিকল্পিত নারায়ণগঞ্জ শহর গড়তে শক্তিশালী ভূমিকা পালন করব।"
পেশাগত পরিচয়ের বাইরেও প্রকৌশলী নিরব একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। ২০২০ সাল থেকে তিনি অত্যন্ত নিরবে পথশিশু, এতিম ও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে নিজেকে বিলিয়ে দিতে তিনি সর্বদা প্রস্তুত থাকেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রকৌশলী নিরব মোহাম্মদ আব্দুর রব বলেন, "আমার শেকড় বক্তাবলীর চরবয়রাগাদীতে। আমার বাবা আমাকে শিখিয়েছেন মানুষের সেবা করতে। এনইএ-কে একটি ঐক্যবদ্ধ ও স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সাংগঠনিক সম্পাদক পদে লড়ছি। নির্বাচিত হলে আমি আমার ১০ বছরের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সাধারণ সদস্যদের অধিকার রক্ষায় ও সংগঠনের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।"
তিনি আরও যোগ করেন, "আমি চাই আমাদের এসোসিয়েশন শুধু প্রকৌশলীদের মিলনমেলা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক। আমি সকল প্রকৌশলী ভাইদের দোয়া, ভালোবাসা ও একটি করে মূল্যবান ভোট প্রার্থনা করছি।" আমাদের এই এসোসিয়েশনকে শুধু একটি সংগঠন নয়, বরং প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার এক শক্তিশালী দুর্গে পরিণত করতে চাই। আমি সকল প্রকৌশলী ভাইদের দোয়া, ভালোবাসা চাই
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল বিরতিহীনভাবে ভোটগ্রহণের মাধ্যমে এসোসিয়েশনের এই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন মানবিক ও দক্ষ সংগঠক হিসেবে প্রকৌশলী নিরব মোহাম্মদ আব্দুর রবের প্রার্থিতা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন