নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেছেন, অতীতের নেতিবাচক অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার এখনই সময়। তিনি জোর দিয়ে বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলের চিত্রে আমরা আর নারায়ণগঞ্জকে দেখতে চাই না।”
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন। তনু লেখেন, “পুরনো নারায়ণগঞ্জের সেই রূপে ফিরে যেতে চাই কি না, তা এখন ভাবার সময়। প্রিয় শহরটিকে উন্নত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্মিলিত উদ্যোগেই সম্ভব।”
তিনি মনে করেন, একটি পরিকল্পিত ও আধুনিক শহর গড়তে নাগরিক সচেতনতা এবং প্রশাসনের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই বছরে শহরের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এই উপলব্ধির কথা জানান।
তনু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনপ্রতিনিধি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। সমন্বয়ের অভাবে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আমল-পরবর্তী সময়ে যারা শহরের উন্নয়নে কাজ করেছেন, তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়া প্রয়োজন। অন্যথায় উন্নয়ন থমকে যেতে পারে এবং এর দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তাবে।
আহমেদুর রহমান তনু আরও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান বাস্তবতাকে ভিত্তি করে ধাপে ধাপে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, উন্নত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন