বি পি নিউজ ২৪

নিতাইগঞ্জে ব্যর্থ চুরির জেরে গমবাহী জাহাজে সন্ত্রাসী আক্রমণ, আটক ১

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিতাইগঞ্জে ব্যর্থ চুরির জেরে গমবাহী জাহাজে সন্ত্রাসী আক্রমণ, আটক ১

নিতাইগঞ্জে চুরি করতে ব্যর্থ হয়ে একটি লাইটার জাহাজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে জাহাজের অন্তত ৮ জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) নুর মোহাম্মদ-২ লাইটার জাহাজের সুকানি মো. রেজাউল চৌধুরী বাদী হয়ে নলুয়াপাড়ার শুভ (২৫), রনি (২৬), সিয়াম (২৫) সহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজের গ্রীজার মো. সুমন ফোনে কথা বলার জন্য জাহাজ থেকে নিচে নামলে তিনজন ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জাহাজের অন্যান্য কর্মচারীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে ওই ব্যক্তিরা আরও ৪-৫ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ জাহাজে হামলা চালায়। প্রতিরোধের মুখে হামলাকারীদের একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আবারও জাহাজে হামলা চালায়। তারা জাহাজের কর্মচারীদের উপর হামলা করে গুরুতর জখম করে এবং জাহাজে থাকা প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পাশের জাহাজের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

এ ঘটনায় লস্কর সামিউল, ড্রাইভার মো. কামাল এবং বাদীসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, এ ঘটনায় বিধান (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নিতাইগঞ্জে ব্যর্থ চুরির জেরে গমবাহী জাহাজে সন্ত্রাসী আক্রমণ, আটক ১

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ